সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় শিক্ষা উপকরণ ও সবজি বীজ বিতরণ

 

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও নারীদের মাঝে সবজির বীজ বিনামূল্যে বিতরণ করেছে খুলনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
গতকাল মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত খুলনার নাইস ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার খামারপাড়া ও ভাবকী ইউনিয়নস্থ বিভিন্ন গ্রামের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৩৬৫ জন শিক্ষার্থীকে ২টি করে কলম, হাতের লেখা খাতা, পেন্সিল, রাবার, কাটার, স্কেল, জ্যামিতি বক্স ও ব্যাগ প্রদান করা হয়। এছাড়া বন্যা পরবর্তীকালীন সময়ে ১৩৭ জন গর্ভবতী ও মায়ের পুষ্টিগুন বজায় রাখতে পুঁইশাক, লালশাক, লাউ, কুমড়ার বীজ, গুড়ো দুধ ও একটি মগ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাইস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম মজিবুর রহমান, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ভাবকী ইউপি সচিব জগমোহন রায়, স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা বিকাশ’র নির্বাহী পরিচালক মো. নূরল হক, নাইস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার বাবলুজ্জামান, রিসোর্স অফিসার আব্দুল গফুর, জেন্ডার কো-অর্ডিনেটর রাবেয়া সুলতানা, উপজেলা ম্যানেজার লিওন সহ কর্মীবৃন্দ।


 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…