সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের খানসামায় মোটরবাইল দূর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছো। জানা যায়, নিহত ছাত্রের নাম আহসান হাবীব লিয়ন। সে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। আরো জজানা যায়, সে বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায়  অপর মটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।  এদের একজনএকরামুল হক একই গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। অপরজন আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, সোমবার বিকেলে আহসান হাবীব লিয়ন প্রতিবেশী একরামুল হককে সাথে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিল। পথে ডাঙ্গাপাড়া সাঁওতালপাড়া মোড়ে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাকেরহাটে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে রাতেই ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মো. আহসান হাবীব লিয়ন মারা যায়। খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত কাল ৪ জুলাই মঙ্গলবার খামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…