সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খালেদার মুক্তি ও ডেংগু সচেতনতায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র লিফলেট বিতরণ

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কেন্দ্রীয় বিএনপি কর্তৃক প্রকাশিত ডেংগু সচেতনতামূলক ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিকৃত লিফলেট সিরাজগঞ্জ জেলা বিএনপি'র পক্ষ্য থেকে আজ বেলা ১১ টায় ব্যাস্ততম এস, এস, রোড-এ বিতরন করা হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক হারুন-অর-রশীদ খান হাসান, মুন্সী জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মীর্জা মোস্তফা জামান, আলমগীর আলম, উপদেষ্টা শফিউল আলম ডলার, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মীর্জা আব্দুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল ইসলাম খান (সাংবাদিক) ও মোঃ শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সম্পাদক নূর আলম, সহ-সম্পাদক যুব বিষয়ক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সহ-সম্পাদক স্বেচ্ছাসেবক বিষয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, সহ-সম্পাদক ছাত্র বিষয়ক ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সহ-সম্পাদক ধর্ম বিষয়ক মনা পাল, সহ-সম্পাদক তথ্য ও গবেষণা বিষয়ক এম, দুলাল উদ্দিন আহমেদ (সাংবাদিক), সহ-সম্পাদক মহিলা বিষয়ক সালমা ইসলাম।

এছাড়া অংগ ও সহযোগী সংগঠনের মধ্যে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, থানা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল হাকিম, সোহাগ খান, ছাত্রদল নেতা আহসান হাবিব উজ্জ্বল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ শহরের প্রধান সড়ক সমূহের দুপাশের দোকান ও বিপনিবিতান সমুহে ক্রেতা-বিক্রেতা, পথচারী ও রিকশা যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

বিভিন্ন পয়েন্টে ডেংগু সচেতনতা, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও এসকল বিষয়ে সরকারের দ্রুত ফলপ্রসু উদ্যোগের দাবিতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ কর্মসূচি বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…