সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা প্রধানকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) প্রধান কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম চৌধুরীকে নাশকতা মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

গ্রেফতারের দুই দিন পর শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫দিনের রিমাণ্ড চায় পুলিশ। পরে বিচারক ওই আবেদন না মঞ্জুর করে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

২৭ ডিসেম্বর তৌহিদুলকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার নাশকতার পুরোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তার আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, শাহবাগ থানায় গত ২০ ফেব্রুযারির একটি নাশকতার মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করেছিল পুলিশ।

অথচ ওই মামলার এজাহারে তার নাম ছিল না। অন্য কোনো আসামিও তার নাম বলেননি। সংসদ নির্বাচনকে সামনে রেখে হয়রানি করার জন্য ১১ মাসের পুরোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…