সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খায়েরপাড়ায় শিক্ষকের বিদায় অনুষ্ঠান

 

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফজলুর রহমান এর বিদায় অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অত্র স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মো. ফজলুর রহমান ১৯৭৬ সালের মার্চ মাসে শিক্ষকতা পেশায় প্রথম যোগদান করেন। স্কুল জীবনে তিনি চট্টগ্রামের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বছর, মধুপুর গোপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বছর ও খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছর অতিবাহিত করে ২০১৫ সালের অক্টোবর মাসে অবসর গ্রহণ করেন।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ক্যামেলিয়া বীথি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা সহকারি শিক্ষা অফিসার জি.এম ফুয়াদ মিয়া, শহীদ ছালাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ভূয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খায়রুজ্জামান ভূইয়া, খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, অভিনেতা রাসেল ফিজিও, খায়েরপাড়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও পুরষ্কার প্রদান করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…