নীলফামারীতে গম ক্রয়ের গুদাম উদ্বোধন

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর ডোমার উপজেলার দু’টি খাদ্য গুদামে গম ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় ডোমার খাদ্য গুদাম চত্ত্বরে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু এ গম ক্রয়ের উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) মোফাচ্ছেল হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা তারিকুল ইসলামসহ গম চাষিগন উপস্থিত ছিলেন।



