সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গাইবান্ধায় চা খাওয়া নিয়ে সংঘর্ষে শ্রমিক নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চা খাওয়ার সময় চা দোকানীর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে আকালু শেখ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার রাতে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন।

নিহত আকালু শেখ গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধানপাড়ার কসের উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার স্থানীয় হীরক মোড়ে একটি দোকানে চা খাওয়ার সময় চা দোকানীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চা দোকানী কয়েকজন সহযোগীসহ আকালু শেখকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদি হাসান জানান, এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…