সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গাইবান্ধায় রবিদাস জনগোষ্ঠীর দুই শিশুকে ধর্ষণকারী নুরুন্নবী মিয়ার ফাঁসি ও ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে বগুড়া জেলা বিআরএফ এর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাইবান্ধায় রবিদাস জনগোষ্ঠীর দুই শিশুকে ধর্ষণকারী নুরুন্নবী মিয়ার ফাঁসি ও ভুক্তভোগী পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা প্রদানের দাবিতে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- বগুড়া জেলা শাখা। অদ্যই (০১.১১.১৮) বৃহস্পতিবার বগুড়ার সাতমাথায় সকাল ১১ টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- বগুড়া জেলা শাখার সভাপতি সহদেব রবিদাস। সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র রবিদাসের সঞ্চালনায় এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক এর বগুড়া প্রতিনিধি আমিনুল ইসলাম হিরু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন-বগুড়া জেলা শাখার সভাপতি নাদিম মাহমুদ, আমরা রবিদাস সন্তান-এআরএস (স্বেচ্ছাসেবী সংগঠন) এর সম্মাণিত উপদেষ্টা প্রকৌশলী সুদেশ রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার সহ-সভাপতি সুমন রবিদাস, দপ্তর সম্পাদক সুজন রবিদাস।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী হান্নান রবিদাস, ধুনট উপজেলা সভাপতি লালন রবিদাস, সাধারণ সম্পাদক জুরান রবিদাস, সাংগঠনিক সম্পাদক রূপালী রবিদাস, সারিয়াকান্দি উপজেলা সভাপতি নেপাল রবিদাস, সাধারণ সম্পাদক বাবুল রবিদাস, সোনাতলা উপজেলা সভাপতি নির্মল রবিদাস, সাধারণ সম্পাদক নয়ন রবিদাস, সহ সাধারণ সম্পাদক সাধন রবিদাস, সাংগঠনিক সম্পাদক রনজিৎ রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন রবিদাস, গণসংযোগ সম্পাদক বিমল রবিদাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শ্যামল রবিদাস, কার্যনির্বাহী সদস্য পল্টু রবিদাস, ঝন্টু রবিদাস, শাজাহানপুর উপজেলা সভাপতি রতন রবিদাস, সাধারণ সম্পাদক লিটন রবিদাস, বগুড়া পৌর শাখার সভাপতি প্রদীপ রবিদাস, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রবিদাস, গাবতলী উপজেলা সহ-সভাপতি সুনীল রবিদাস, দুপচাঁচিয়া উপজেলা সভাপতি কালিদাস রবিদাস, সদস্য নয়ন রবিদাস, কাহালু উপজেলা সভাপতি সামারু রবিদাস, সাধারণ সম্পাদক মনোরঞ্জন রবিদাস, শেরপুর উপজেলা সভাপতি ভিক্ষু রবিদাস (সাধু), সাধারণ সম্পাদক প্রদীপ রবিদাস, শিবগঞ্জ উপজেলা সংগঠক পঞ্চম রবিদাস, নন্দীগ্রাম উপজেলা সভাপতি উজ্জল রবিদাস, বগুড়া সদর উপজেলা সভাপতি রতন রবিদাস, সান্তাহার পৌর শাখার সভাপতি মানিক রবিদাস প্রমুখ।

উল্লেখ্য, গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের চকমামরোজপুর গ্রামে নুরুন্নবী মিয়া নামে এক ব্যক্তির দ্বারা রবিদাস সম্প্রদায়ের দুই শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে গত ২৪ অক্টোবর, ২০১৮ দুপুরে। এমন ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ জানানো অব্যহত রয়েছে। সর্বশেষ গত ২৯ অক্টোবর, ২০১৮ দুপুরবেলা নুরুন্নবী মিয়াকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তি ।

বার্তা প্রেরক-উত্তম চন্দ্র রবিদাস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ), বগুড়া জেলা শাখা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…