সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

জাজ মাল্টি মিডিয়াকে 'আল্লাহ মেহেরবান' গান সরাতে নোটিশ

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আল্লাহর পবিত্র নামকে জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে উল্লেখ করে জাজ মাল্টি মিডিয়াকে 'আল্লাহ মেহেরবান' শীর্ষক গানটি আগামী তিনদিনের মধ্যে ইউটিউবসহ অন্যান্য মাধ্যম থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রবিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজিজুল বাশারের পক্ষে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রার ডাকযোগে নোটিশটি পাঠান।

এতে বলা হয়েছে, ২৭ মে ইসলামী গান মনে করে আমার মক্কেল ইউটিউবে 'আল্লাহ মেহেরবান' গানটি খুঁজে পান। কিন্তু তিনি দেখতে পান গানটি বস-২ নামক চলচ্চিত্রের আইটেম সং। এই গানটিতে আল্লাহর পবিত্র নামকে এত জঘন্যভাবে চিত্রায়িত করা হয়েছে যা বলার অপেক্ষা রাখে না। পবিত্র রমজানের আগে এরকম ধৃষ্টতাপূর্ণ গান মুক্তি দিয়ে প্রযোজনা সংস্থাটি দেশের আপামর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলেও নোটিশে উল্লেখ আছে।

জাজ মাল্টি মিডিয়ার পরিচালক সহ সরকারের তথ্য মন্ত্রণালয় সচিব, সাংস্কৃতিক সচিব, বিএফডিসির  ব্যবস্থাপনা পরিচালক, পুলিশের আইজি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবরও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।


 

 

 

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…