সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

গায়ে কেরোসিন ঢেলে প্রেমিকের আত্মহত্যা

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর সোবহানবাগে প্রেমিকার সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছে সুমন কুমার পাল (২৬) নামের এক যুবক। গত রোববার রাতে মোহাম্মাদপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে সে। শ্বাসনালীসহ তার শরীরের ৩৬ শতাংশ পুড়ে গিয়েছিল। মোহাম্মদপুর থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

একটি সূত্রে জানা গেছে, ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রীর সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে টানাপোড়েনের কারণে শনিবার বিকেলে সুমন ওই ছাত্রীকে ডেন্টাল কলেজ হোস্টেলের পাশে ডেকে আনেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

সুমনের বাড়ি যশোর জেলার অভয়নগরে। ধানমন্ডির তল্লাবাগের একটি মেসে থাকতেন তিনি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…