সৈয়দপুর হাসপাতাল থেকে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আফরোজা খাতুন (১৮) নামের এক গৃহবধু পারিবারিক কলহে আত্মহত্যার জন্য গলায় ফাঁস দেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, ওই এলাকার মাহতাব উদ্দিনের স্ত্রী আফরোজা খাতুন। পারিবারিক কলহে তিনি গলায় ফাঁস দেন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হলে বাড়ির লোকজন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
- কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



