সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বেড়ার রূপপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা বাধা দেয়ায় গৃহবধূসহ আহত ৪

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের ঘোষাপাড়ায় ধর্ষণের চেষ্টাকালে বাধা দেয়ায় গৃহবধূসহ ৪জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ জানান, ঘোষাপাড়া গ্রামের ওয়াহেদ শেখের ছেলে বাবু সর্দার দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করে আসছিল। তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছেন। মঙ্গলবার বিকালে বাড়িতে একা পেয়ে বাবু সর্দার তার দুলাভাই চরমপন্থী নেতা আজিদ শেখের সহযোগীতায় পরিকল্পিতভাবে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় গৃহবধূর ছোট বোন (৮) চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে ধর্ষণের চেষ্টাকারী বাবু সর্দার, ওয়াহেদ শেখের ছেলে আজিদ শেখ, রশিদ শেখ, মজিদ শেখের ছেলে নাছিম শেখসহ তাদের সহযোগীরা গৃহবধূসহ ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

আহতরা হলেন, গৃহবধূ মারুফা আক্তার, বোন নদী আক্তার, বাবা হারুন শেখ ও গৃহবধূর মামা বাবুল শেখ। এদের মধ্যে গৃহবধূ মারুফা আক্তার ও তার বাবা হারুন শেখ গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আমিনপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…