সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা!

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার জলঢাকায় সালমা অাকতার (১৯) নামের এক নববধূর গলায় ওড়না পেঁচানো লাশ পাওয়া গেছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানো হয়েছে এ নিয়ে ওই এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। শুক্রবার (৩০ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুক গোলনা রথ বাজার গ্রামে শোবার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় সালমা অাকতারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। এ সময় লাশের এক পা বিছানায় ঝুলে থাকতে দেখা গেছে। ঘটনার পর ওই নব-বধুর স্বামীর পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে।
সালমার পরিবারের দাবী, সে আত্মহত্যা করতে পারে না। গত দুই বছর পূর্বে একই ইউনিয়নের ১নং ওয়ার্ড  চিড়া ভিজা গোলনা নদীর পাড় গ্রামের ছানারুল ইসলামের একমাত্র মেয়ে সালমা অাকতারের সাথে তার অাপন খালাত ভাই তালুক গোলনা রথ বাজার গ্রামের  হামিদার  রহমানের ছেলে অাজহারুল ইসলাম (২৫) পারিবারিক অালোচনায় বিয়ে হয়।
বিয়ের কিছু দিন পর উভয় পরিবারের মধ্যে মনো-মালিন্যের সৃষ্টি হয়। স্থানীয় ভাবে কয়েক দফায় শালিসও হয়েছিল। এরই এক পর্যায় (২৯ জুন) বৃহস্পতিবার সালমাকে তার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে নিয়ে অাসে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, সততা নিশ্চিত করে বলেন - তদন্ত শেষে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…