সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে অপহরণের ৪৮ ঘন্টা পর অপহৃত শিশুকে নেত্রকোনার বারহাট্রা থেকে উদ্ধার

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর থেকে অপহরণের ৪৮ ঘন্টা পর থানা পুলিশ নেত্রকোনার বারহাট্রা উপজেলার কলসা ঝুরি গ্রাম থেকে অপহৃত তিন বছরের এক শিশুকে উদ্ধার করেছে। অপহৃত শিশুর নাম আবদুল্লাহ আল ওয়াসি। সে গোপালপুর উপজেলার সাজানপুর গ্রামের জাকিরুল ইসলামের পুত্র। পুলিশ অপহরণের সাথে জড়িত মধুপুর উপজেলার পুন্ডুরা গ্রামের আবুল হোসেনের পুত্র লিখন, দামপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র সুমনকে গ্রেফতার করেছে।

গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, মধুপুর উপজেলার পুন্ডুরা গ্রামের মনসুর আলীর পুত্র নাহিদ হোসেন বছর খানেক আগে গোপালপুর উপজেলার সাজনপুর গ্রামের জাকিরুল ইসলামের ভাতিজি নূরীকে গোপনে বিয়ে করেন। নাহিদ নেশাখোর বিধায় শশুরবাড়ির সবাই বিরোধিতা করে। এতে নাহিদ ক্ষিপ্ত হয়ে জাকিরুলকে শিক্ষা দেয়ার পরিকল্পনা নেয়। এরই অংশ হিসাবে নাহিদ তার বন্ধু রাজীব, সজীব, দুলাল ও লিখনের সহযোগিতায় গত রবিবার বিকাল সাড়ে পাঁচটায় চকোলেটের লোভ দেখিয়ে শিশু আবদুল্লাহ আল ওয়াশিকে অপহরণ করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে অপহৃতের মায়ের নিকট ৪০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

গোপালপুর থানার ওসি তদন্ত শফিউল আলম জানান, অপহৃতের পরিবার গোপনে পুলিশকে খবর দিলে গোপালপুর থানা পুলিশ মুক্তিপণের টাকা পরিশোধের ফাঁদ পেতে মধুপুর উপজেলার টেংরী থেকে মঙ্গলবার বিকালে প্রথমে লিটনকে আটক করে । পরে পুলিশ মোবাইল ট্রেকিং করে নেত্রকোনার বারহাট্রা উপজেলার কলসাঝুরি গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে অপহৃত আবদুল্লাহ আল ওয়াসিমকে উদ্ধার করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…