সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)’র এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ সচিব ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হালিম, গোপালপুর সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, পৌর মেয়র রকিবুল হক ছানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক সাজেদা বেগমসহ গোপালপুর-ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতারা বলেন, এই সংসদীয় আসনের সাংসদ খন্দকার আসাদুজ্জামান এমপি এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে তার সুযোগ্য সন্তান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান তালুকদার হিরার সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মাহমুদুন নবী রঞ্জু।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…