সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ইয়াবাসহ ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আটক

 

 

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমান আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাইনুল হক ওরফে ইয়াবা ময়নালকে বুধবার দিবাগত রাতে চাতুটিয়া লেংড়া বাজার থেকে ৩২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগি একই এলাকার শাহজাহান আলীর ছেলে নজরুল (৩৫) ও হাসমত আলীর ছেলে চাঁন মিয়া (১৮) কেও আটক করে।

গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ও সহকারি উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইয়াবাসহ হাতেনাতে এদেরকে আটক করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তিনজনকেই আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, রাজনৈতিক ছত্রছায়ায় মাইনুল হক দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। একটি প্রভাবশালী মহল তাকে ছায়া দিয়ে আসছিলো। সম্প্রতি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ওই এলাকায় সরকারি দলে গ্রুপিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় পুলিশ সুপারের নির্দেশক্রমে এদেরকে আটক করা হয়। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এরা আওয়ামী লীগে ঘাপটি মেরে থাকা একটি পতিত গ্রুপের প্রশ্রয়ে মাদক ব্যবসা করছিল।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…