সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম । সহকারি শিক্ষক এনামুল হক চৌধুরী হিমেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমান, সাবেক সিনিয়র শিক্ষক শামছুল হক, সহকারি প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান ও সিনিয়র শিক্ষক আবুবকর ওমরী প্রমূখ।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পিরা।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…