সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পুলিশি জনতা-জনতাই পুলিশ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)’র আয়োজনে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার সকালে থানা মিলনায়তনে পুলিশ-জনতার যৌথ উদ্যোগে সমাজের সকল প্রকার অপরাধ দমন ও সাধারণ জনগণের কাছে আইনী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার।
প্রধান অতিথি রামানন্দ সরকার অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তি বর্গের কাছ থেকে উন্মোক্ত আলোচনার মাধ্যমে নানান অভিযোগ ও পরামর্শ গ্রহনের পর তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি ও সন্ত্রাসসহ নানামূখী অপরাধ ঠেকাতে পুলিশের পক্ষে একা কখনোই সম্ভব না। সামাজিক ও পারিবারিক সচেতনতা, আইনসংস্থা বাহিনীকে পরিচয় গোপন করে হলেও নির্ভয়ে তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে।’ তিনি সচেতনতাবৃদ্ধি এবং অপরাধ ঠেকাতে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নের ভিন্নভিন্ন পয়েন্টে সভা-সেমিনারের আয়োজন করা, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়াসহ সকলের পাশে থেকে একযোগে কাজ করার ঘোষণা দেন।
গোপালপুর থানার ওসি (তদন্ত) মো. সোহরাব হোসেন (বিপিএম) এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আব্দুল লতিফ (সিটি), পৌর কাউন্সিলর আল মামুন ও মো. নজরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি হরিপদ দে মঙ্গল ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু, ইউপি সদস্য আলম এবং গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন প্রমূখ। এসময় সভায় সাংবাদিক, শিক্ষক, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদকসহ সদস্যবৃন্দ, ইউপি মেম্বার, পৌর কাউন্সিলর, সুশীলসমাজের জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ থানা ও গ্রাম পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…