সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
ঢাকা বিভাগ

গোপালপুরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী পথসভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সোনামুই বাজারে বুধবার বিকালে এ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে পথসভায় বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ও গোপালপুর উপজেলা পরিষদের দু’বার নির্বাচিত চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু।

এ সময় তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিবেন। আমি এ এলাকে শিল্পনগরী হিসাবে গড়ে তুলব। ১৫ আগষ্টের মধ্যেই এখানে আওয়ামীলীগের নিজস্ব কার্যালয় গড়ে তুলব।’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম, ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, ভূঞাপুর আওয়ামী যুবলীগ সভাপতি বাদল সরকার, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ফিরোজ সরকার, একামত আলী সরকার, জামাল উদ্দিন, আ. সালাম, আনোয়ার হোসেন, মজিবর তালুকদার, মনিরুজ্জামান প্রমূখ।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…