সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে জেএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠান

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে ব্যক্তি মালিকানাধীন আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান হোমল্যান্ড স্কুল এন্ড কলেজের জেএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ২০১৮ সালে জেএসপি পরীক্ষার্থীদের নিয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান (রাসেল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত ও স্বর্ণার সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জি.এম ফারুক, আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্বাছ আলী, সমাজ সেবক আলহাজ আজহার আলী, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, প্রতিষ্ঠানের সহকারি ব্যবস্থাপনা পরিচালক রোকসানা খাতুন, বিজ্ঞান বিভাগের প্রধান নওশিন রহমান, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান আহসান হাবীব, সহকারি শিক্ষক শাহিনুর রহমান (সিহান), ফতুহাত, আমিনুল, সালমা খাতুন ও জেএসসি পরীক্ষার্থী আফসারা তাসনিন হিয়া প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…