সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

গোপালপুরে ট্রাকটর খাদেপড়ে চালক নিহত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ইট ভাঙ্গানোর মেশিন সংযুক্ত একটি ট্রাকটর খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। শনিবার সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। সে পৌরশহরের সুন্দর গ্রামের ইনসান আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোপালপুর থেকে গাড়ীটি হেমনগর যাওয়ার পথে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের এক খাদে পড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ বাড়ী নিয়ে যান।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…