সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

গোপালপুরে ডাঃ শাহীন অধ্যয়ন চক্রের ইফতার ও দোয়া মাহফিল

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ডাঃ শাহীন অধ্যয়ন চক্রের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল গোপালপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করেন খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজের ফার্মাকোলজী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ শহীদুর রহমান শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা আ্ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অর্থনীতির উপজেলা প্রতিনিধি মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রবীণ শিক্ষক শামসুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া এসময় কিশোর-যুবক ভাইদের মাদক ছেড়ে অধ্যয়ন ও খেলাধূলায় আত্মনিয়োগ করতে, অধ্যয়ন ও ক্রীড়ার সাবলিল কর্মকান্ড বহাল রাখতে শিশু-কিশোরদের সুস্বাস্থ্য গঠনের লক্ষ্যে ডাঃ শাহীন অধ্যয়ন চক্রের পক্ষ থেকে ডাঃ শহীদুর রহমান শাহীন গোপালপুরের খঃ আফসার উদ্দিন গণ-গ্রন্থাগারকে ১ জোড়া ফুটবল উপহার দেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

ঢাকা বিভাগ

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক

বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের…