সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ডাবল মার্ডার আসামীদের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ডাবল মার্ডার আসামীদের দোকানপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুণ্ঠণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার সোনামুই বাজারে উত্তেজিত সহ¯্রাধিক জনতা ৪টি দোকান ও ৭টি ঘরে এ হামলা চালায়।

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন জানান, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার নরকোনা গ্রামের নূরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন গত ২ জুন প্রতিপক্ষের হাতে খুন হন। এ মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে স্বজনদের সঙ্গে নিয়ে গত ২৮ ডিসেম্বর নিহত জাহিদের চাচাত ভাই ইউসুফের বাড়িতে হামলা ও ভাংচুর করে।এতে গুরুতর আহত ওহাব আকন্দের ছেলে ইউসুফ ৩১ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পর পর দুটি খুনের ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার ওই গ্রামসহ আশপাশের গ্রামের সহ¯্রাধিক মানুষ একত্রিত হয়ে ডাবল খুনের মামলার আসামি গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের ফজর, আলম ও জহিরুলের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুণ্ঠণ করে। অগ্নিসংযোগে সাতটি থাকার ঘর পুড়ে যায় ও সোনামুই বাজারে হামলা চালিয়ে চারটি দোকান ভাঙচুর ও লুট করে। পরে ফায়ার সার্ভিসের সদস্য এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস ও ওসি হাসান আল মামুন অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…