সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে তানভীর হাসান ছোট মনির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর ও ভুয়াপুর আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির) সৌজন্যে গতকাল রবিবার গোপালপুরের সূতী ভি.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, টাংগাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সারোয়ার আলম খান আবু, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান তুলা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান আল মামুন, জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম বালা, টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা বাসকোচ মালিক সমিতির মহাসচিব চেম্বার অফ কমার্স এর সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া ( বড়মনি), গোপালপুর পৌরসভার মেয়র ও থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম গিয়াস উদ্দিন, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ সভাপতি মোঃ আঃ জব্বার ,গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ( মুকুল) ভিপি, উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক, সাবেক পৌর কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর শহর আওয়ামীলীগের সভাপতি এস, এম রফিকুল ইসলাম , ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই , এছাড়া উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…