সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে দুইদিন ব্যাপী টাটা গাড়ির মেলা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ঈদ আনন্দ অফার নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে দুইদিন ব্যাপী নিটল-নিলয় গ্রুপের টাটা গাড়ীর মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে নিটল মটরস লিমিটেড এর আয়োজনে উপজেলার পৌরশহরের বেলাল এজেন্সি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।
গোপালপুরের পৌর মেয়র রকিবুল হক ছানা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন, নিটল-নিলয় গ্রুপের জি.এম (সেল্স) তানভীর শহীদ রতন, কান্টি ম্যানেজার জিতেন্দ্র বাহাদুর, হেড কাস্টমার কেয়ার কর্মকর্তা কাউশিক শাহা, টাটা সাথী ডিভিশনের সিবিও জাফর উল্লাহ, গোপালপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল কিবরিয়া দুলাল, বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রফিকুল হক, সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন সাহা ও সহঃ সম্পাদক সৈয়দ সোলায়মান বাবু প্রমূখ। দুইদিন ব্যাপী নিটল-নিলয় গ্রুপের টাটা গাড়ীর মেলাটি গতকাল বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে।


 

 

 

 

 

 

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…