সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে দেয়াল ভেঙ্গে ট্রাক চালক নিহত

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ট্রাক-শ্রমিক সমিতির অফিস ঘরের দেয়াল ভেঙ্গে চাপা পরে মকবুল হোসেন (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে পৌরশহরের কোনাবাড়ী এলাকার ওই অফিস ঘরে এ দূর্ঘটনা ঘটে। সে আভুঙ্গি এলাকার মৃত মোনা শেখের পুত্র।

জানা যায়, সকাল থেকে কয়েকজন শ্রমিক ট্রাক-শ্রমিক সমিতির পুরোনো অফিস ঘরটি ভেঙ্গে সংস্কারের কাজ করতেছিল। নিহত মকবুল হোসেন শ্রমিকদের কাজ দেখতে পুরোনো অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় ঘরের ছানসেটসহ একটি দেয়াল ভেঙ্গে তার উপর হুমরি খেয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহনের পর লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…