সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে নবগ্রাম দাখিল মাদ্রাসায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সনদপ্রাপ্ত ‘নবগ্রাম দাখিল মাদ্্রাসা’য় নবীনবরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে দোয়া, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সুলতান মাহমুদ গজনবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন। অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রফিকুল ইসলাম (বাদশা), হুমায়ুন কবির, শাহিনুর ইসলাম, নূরুল ইসলাম (বাচ্চু), প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক ইউপি সদস্য আ. জলির, স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আ. মান্নান, ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন প্রমূখ।


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…