সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থানে সেলাই প্রশিক্ষণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘আমরাও উন্নয়নের মূল ধারায় যুক্ত হতে চাই’ প্রতিপাদ্যে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় উন্নত জীবনের সন্ধানে (উষা)’র বাস্তবায়নে সোমবার দুপুরে আলমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন।

উন্নত জীবনের সন্ধানে’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম, আনছার বিডিবি কর্মকর্তা মোজাফর আলী, সংস্থার প্রকল্প কর্মকর্তা আসমাউল হুসনা (পলি), প্রোগ্রাম অর্গানাইজার হাবিবুর রহমান ও ইউপি সদস্য আ. কদ্দুস প্রমূখ।

ছয় মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে ১৭ জন প্রতিবন্ধী ও হত দরিদ্র অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সংস্থার সৌজন্যে প্রতিজন প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…