সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে বেকার যুবদের আত্মকর্মসংস্থানে ঋণের চেক বিতরণ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণের চেক বিতরণ করা হয়েছে। গোপালপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় রবিবার দুপুরে স্থানীয় সূতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন প্রমূখ।

এ সময় দশ জন যুব ও যুবনারীকে চল্লিশ হাজার করে মোট চার লক্ষ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…