সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সংগঠনের খবর

গোপালপুরে মাদক বিরোধী শোভাযাত্রা ও ইফতার মাহফিল

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“ধুমপান, মাদক ও অশ্লীলতা রুখবোই-আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই” প্রতিপাদ্যে গোপালপুরে মাদক বিরোধী শোভাযাত্রা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হেমনগর ইউনিয়নের শাখারিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছোট শাখারিয়া উত্তরপাড়া এসো আলোর পথে ছাত্র সংঘ এর আয়োজন করেন।

মাদকবিরোধী শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে পুনরায় ওই বিদ্যালয়ে এসে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলা বাজার সামাদিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ফজলুর রহমান, পুলিশ সদস্য আ. মালেক, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, নবনির্বাচিত হেমনগর ইউপি সদস্য মো. হোসেন আলী, উপজেলা শ্রমিক ফেডারশনের সভাপতি মো. সাইফুল ইসলাম. উপজেলা কৃষকলীগের যুগ্ম আহব্বায়ক সোলায়মান হোসেন, এসো আলোর পথে ছাত্র সংঘের সভাপতি ওমর ফারুক তুষার, সাধারণ সম্পাদক রাসেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুল হকসহ সংঘের অন্যান্য সদস্য, শিক্ষক, ছাত্র, যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

ঢাকা বিভাগ

বাগদান সারলেন বিএনপি নেতা ইশরাক

বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের…