সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সহপাঠিরা ক্লাসবর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার বিদ্যালয় চলাকালীন সময় মির্জাপুর ইউনিয়নের ফকির মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে দোষীদের দ্রুত আটক করে কঠিন শাস্তির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, মোবাইল নাম্বার নিয়ে উত্যক্ত ও বিতর্কের জের ধরে তার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী গত ৮ সেপ্টেম্বর ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মির্জাপুর নয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র বখাটে অনিকের দ্বারা শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার হয়। এ সময় অনিক তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে ওই ছাত্রীকে বেদম মারপিট করে। বাম হাতের বুড়ো আঙ্গুলে কামড়িয়ে থেতলে দেয়। ডাকচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওই দিনই তার বাবা আজম আলী তিনজনকে আসামী করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার তিন দিন পরেও আসামীরা গ্রেফতার হয়নি। ওসি হাসান আল মামুন জানান, ঘটনার পর পরই প্রধান আাসামী অনিকসহ সবাই পলাতক। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…