সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

কাগজ২৪ এর গোপালপুর প্রতিনিধি মো. সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কাগজ২৪ এর গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি মো. সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে ঢাকার-নিটোর(সাবেক পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় মারাত্মভাবে আহত হন। সেলিম গোপালপুর থেকে সিএনজি চালিত অটোরিকসায় ধনবাড়ী উপজেলায় যাবার পথে, শ্যালো ইঞ্জিত চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ সব যাত্রী কমবেশি আহত হন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর, তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার ডান পায়ের উরুর হাড় ভেঙ্গে গেছে।

সেলিম উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ও গোপালপুর প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এবং যুগান্তর ও মজলুমের কণ্ঠের গোপালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…