সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
দুর্ঘটনা

গ্যাসবেলুন বিস্ফোরণে ৮ ছাত্রলীগকর্মী দগ্ধ

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বাসে গ্যাসবেলুন বিস্ফোরণে সংগঠনটির আট কর্মী দগ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম এলাকা থেকে রাইদা পরিবহনের একটি বাসে করে ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ এলাকার দিকে যাচ্ছিল।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাতপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসার পর সবাইকে ভর্তি করা হয়েছে বলে জানান বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল। তিনি জানান, আহতরা আশঙ্কামুক্ত। কারো হাত, কারো পা বা শরীরের অন্য কোনো অংশ দগ্ধ হয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান, রওশন, সৌরভ ও কাব্য।

দগ্ধরা হাসপাতালে গণমাধ্যমকে জানান, তাঁরা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে বাসভাড়া করে আসছিলেন। সবার হাতেই ছিল গ্যাসের বেলুন। হঠাৎ করেই বেলুনগুলো ফুটতে শুরু করে আর তারপরই বাসের ভেতর আগুন ধরে যায়।

একটি সূত্র জানায়, এ সময় বাসের ভেতর কয়েকজন সিগারেট খাচ্ছিল। তা থেকেই মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তিন-চারটি সিট পুড়ে যায়।

ঢামেক হাতপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতরা ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…

জাতীয়

কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুমিল্লায় রেলক্রসিংয়ের উপর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহ…

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…