সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাঁটি দুধ উৎপাদনের একটি হলেও গাভী পালন করুন

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“দুগ্ধ পানে অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পুরন করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসন চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহ জালাল খন্দকারের সভাপতিত্বে অনূষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জে.এম এরশাদ আহসান হাবীব, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) গোলাম মো. ইদ্রিস, চেম্বার অব কর্মাচের সাবেক সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল প্রমুখ।
বক্তরা বলেন, শরীরের পুষ্টি বাড়াতে দুধের বিকল্প নেই। তাই ঘাঁটি দুধ উৎপাদনের লক্ষে একটি হলেও গাভী পালনের আহব্বান জানান।

র‌্যালী ও আলোচনা সভায় সরকারী বেসরকারী কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধিরা উপস্থিত চিলেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…