সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলের আনেহলা আ’লীগের প্রয়াত নেতাদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে প্রয়াত নেতাদের স্বরনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে৷

গত ২৯ নভেম্বর(শুক্রবার) বিকেলে উপজেলার আনেহলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত গণভোজ, শোকসভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল)সংসদীয় আসনের সাবেক সফল এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।

আনেহলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরিফ হোসেন,ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ভুঞাপুর পৌরসভার সাবক মেয়র মোঃ আমিনুল ইসলাম বিদ্যুৎ, প্রধান শিক্ষক ইনছান আলী, আবুল কালাম আজাদ মামুন, ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সাদৎ, নেতা সামাদ মিয়া, আবু সাঈদ মন্ডল, লুৎফর রহমান আঃমজিদ ভান্ডারী , মোঃ জালাল মিয়াসহ মৃত্যুবরণকারী ২৯ জন নেতা-কর্মীদেরকে “শ্রেষ্ঠ সংগঠক” হিসাবে তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…