সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলের গৃহবধু পুড়িয়ে হত্যা মামলায় ঢাকা থেকে আটক ৩

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধু আগুনে ঝলসে মৃত্যুর ঘটনায় তিনজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার
(১৯ আগস্ট) রাতে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি থেকে গ্রেফতার করে ঘাটাইল থানা পুলিশ।

আটককৃতরা হচ্ছেন, আলম (৩০), সজীব (২৫) ও সাথীর শাশুরী নুর নাহার বেগম (৫৫)।

মামলার তদন্তকারী ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক মো: হাসান-উদ-দৌলাহ সাংবাদিকদের জানান, ২০ জুলাই ভোরে ঘাটাইলের ধোপাজানি গ্রামের আলমের স্ত্রী সাথীর (২৪) গায়ে পেট্রোলের আগুনে ঝলসে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় থানায় মৃতের বাবা হাফিজুর রহমান বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি মামলা করেন। ঘটনার পর আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকার রুপগঞ্জ থানাধীন আসামীর আত্মীয় শাহালমের বাড়ি
থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতদের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…