সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলের ৫ইউপিতে নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহন অনুষ্ঠিত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নবনির্বাচিত ৫ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫শে এপ্রিল (বুধবার) সকালে
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খান মো. নূরুল আমীন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান।

শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন, সন্ধানপুর ইউনিয়নে মোঃ শহিদুল ইসলাম, সংগ্রামপুর ইউনিয়নে মোঃ আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউনিয়নে এমদাদুল হক সরকার, লক্ষিন্দর ইউনিয়নে মো.একাব্বর হোসেন এবং ধলাপাড়া ইউনিয়নে এজাহারুল ইসলাম ভূইয়া (মিঠু)।

এদিকে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচ ইউনিয়নের নবনির্বাচিত ৪৫ জন সাধারণ সদস্য ও ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্যের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ। শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…