সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলের ৬ইউপি নির্বাচনের বড় দুই দলের প্রার্থী চূড়ান্ত

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবগঠিত ৬ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত করেছে বড় দুই দল ৷
আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন, সন্ধানপুর ইউনিয়নে নৌকার চূড়ান্ত প্রার্থী সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেম্বার মোঃ মতিয়ার রহমান সরকার ৷ নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আঃ রহিম মিয়া৷ রসূলপুর ইউনিয়নে শহিদুল ইসলাম (শহিদ) ৷ নবগঠিত লক্ষিন্দর ইউনিয়নে আঃ আজিজ মেম্বার ৷ ধলাপাড়া ইউনিয়নে শফিউর রহমান (শফি) ৷ নবগঠিত সাগরদিঘী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হেকমত শিকদার ৷
অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থীরা হলেন, সন্ধানপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম (শহিদ) ৷ নবগঠিত সংগ্রামপুর ইউনিয়নে বর্তমান সভাপতি মাহবুবুর রহমান খান (পালন)। রসূলপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শামছুল আলম ৷ নবগঠিত লক্ষিন্দর ইউনিয়নের আহ্বায়ক মোঃ মোফাজ্জল হোসেন ৷ ধলাপাড়া ইউনিয়নে এজহারুল ইসলাম ভূইঞা মিঠু ৷ নবগঠিত সাগরদিঘী ইউনিয়নে মামুনুর রশিদ বাদল ভূইয়া ৷
উলেক্ষ্য, বৃহত্তর তিন ইউনিয়ন বিভক্ত করে ৬টি ইউনিয়ন গঠিত হয় ৷ ফলে সীমানা নির্ধারন ও ভোটার তালিকার জটিলতা নিয়ে নির্বাচন নির্ধারিত সময়ের পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷
নির্বাচন কমিশন সকল ত্রুটি সমাধান করে গত ১৮ফেব্রুয়ারী তফসিল ঘোষনা করে ৷ তফসিল অনুযায়ী ১মার্চ মনোনয়ন পত্র দাখিল ৷ ৪ ও ৫মার্চ যাছাই-বাছাই ৷ ১২মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৷ ১৩মার্চ প্রতিক বরাদ্দ এবং ২৯মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৷
এদিকে দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচন পেয়ে খুশি ৬ইউনিয়নের সাধারন ভোটাররা ৷ ভোটাদের দাবি যেন নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয় ৷ তাহলে উৎসবমুখর ভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন ৷

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…