সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিদায় ও নবাগতদের বরণ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম লেবু, ভাইস-চেয়ারম্যান কাজী আরজু ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পীকে বরণ এবং সাবেক চেয়ারম্যান মো. আলহাজ্ব নজরুল ইসলাম খান সামু, ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান কাণিজ ফাতেমাকে বিদায় সংববর্ধনা দেয়া হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি মোসা. নুরনাহার বেগম, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম প্রমূখ।

এ সময় নবাগত ও সাবেক উপজেলা চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, রসুলপুর ইউপি এমদাদ সরকার, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দেউলাবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: টাঙ্গাইল জেলার ঘাটাইলের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মহিলা-ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহন গত শনিবার ২৭ এপ্রিল সকাল ১০ টায় সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানগণকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৩১ মার্চ রোববার ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে তিন পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, ভোটাদের উপস্থিত ছিল ৩২ দশমিক ৬৪ শতাংশ। ঘাটাইলের ১১৭ কেন্দ্রের সব কয়টিতে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে সর্বোচ্চ ৬৪ হাজার ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু। ৩৪ হাজার ৭৪ ভোট পেয়ে উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কাজী আরজু এবং ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়ে নারী ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) নির্বাচিত হন শাহিনা সুলতানা (শিল্পী)।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…