সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে একরাতে ১১টি গরু চুরি

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল থানার সংগ্রামপুর গ্রামে একরাতে এগারোটি গরু চুরির ঘটনা ঘটেছে ৷ গত ৫ ফেব্রুয়ারি (সোমবার) রাত অানুমানিক ১টার সময় এই ঘটনা ঘটে ৷
চুরিকৃত গরুর মালিক সংগ্রামপুর গ্রামের নরুল ইসলাম (নুরু) এবং শাজাহান ৷
প্রতক্ষ্যদর্শীদের কাছে জানাযায়, প্রতিদিনের ন্যায় গত রাত্রেও গরুগুলো গোয়াল ঘরে বেধে রেখে সবাই ঘুমিয়ে পড়ে ৷ রাত ১টার সময় নুরুল ইসলামের ছেলে জুয়েল ঘুম থেকে জেগে বাহিরে যায় এবং সে ছোট একটি বাছুরকে বাহিরে দেখতে পেয়ে তার বাবা মা কে ডেকে নিয়ে গোয়াল ঘরে ঢুকে দেখতে পায় ৯টি গরু নাই ৷ তখন ডাকাডাকি শুরু করলে আসে পাশের লোকজন দৌড়ে আসে ৷ তারপর পাশের বাড়ির শাজাহান মিয়ার বাড়িতে দেখা যায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে সেখান থেকে ২টি গরু নিয়ে গেছে ৷
গরু গুলো চুরি হওয়ায় দুপরিবারেই বিপুল পরিমান ক্ষতির সম্মুখীন হয়েছে ৷
এদিকে একরাতে এগারোটি গরু চুরি হওয়ায় এলাকায় ব্যাপক অালোড়ন সৃষ্টি হয়েছে ৷ সকলেই গরু চুরির শংকায় রয়েছেন ৷

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…