সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে এমপির সমাবেশ থেকে ফেরার পথে সন্ত্রাসী হামলায় ৪ যুবক রক্তাক্ত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঘাটাইলে এমপির সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসি হামলায় ৪ যুবককে রক্তাক্ত জখম করা হয়েছে। এরা হচ্ছেন- জোড়দিঘী গ্রামের সুধন মাষ্টারের ছেলে প্রনয় বর্মণ (১৭), মিজানুর রহমানের ছেলে মামুন (১৮), কিনু মিয়ার ছেলে হাবিবুর (১৮), জগদিশ বর্মনের ছেলে আকাশ বর্মণ(১৭)। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল ৫টায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী নামকস্থানে।

প্রত্যক্ষদর্শী গৌরাঙ্গ বর্মণ জানায়, বিজয় দিবস উপলক্ষে স্থানিয় সংসদ সদস্য আতাউর রহমান খানের পূর্ব নির্ধারিত শোভাযাত্রা ও সমাবেশ থেকে বাড়ি ফেড়ার পথে জোড়দিঘী নামক স্থানে পৌছলে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসি পথরোধ করে এলোপাথারি মারপিট করে রক্তাক্ত জখম করে। এতে তারা গুরুতর আহত হয়।

জানতে চাইলে ঘাটাইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছাইফুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…