সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে ডাঃ সুলতান মাহমুদের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ শনিবার সকালে ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা (ভিটিপাড়া) গ্রামে ৭নং দিগড় ইউনিয়নের ৭০০ দুস্থ-অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপিত ডাঃ সুলতান মাহমুদের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ৭নং দিগড়ের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী দিগড় ইউনিয়ন আ'লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, ৫নং ওয়ার্ডের মহিলা মেম্বার খাদিজা বেগম, ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার বুলবুলি, হামিদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রহিজ উদ্দিন খান, দিগড় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান জনি, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, ম্যাটস ন্যাশনাল প্লার্টফম বাংলাদেশ এর সহ-সভাপতি মারুফ তরফদার প্রমুখ।

কম্বল বিতরণ কার্যক্রম শেষে ডাঃ সুলতান মাহমুদ বলেন, 'সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আজকে আমার দিগড় ইউনিয়নের ৭শ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।'

খোঁজ নিয়ে জানা যায়, ডাঃ সুলতান মাহমুদ এ ছাড়াও প্রতি বছর ঈদ সামগ্রী, শাড়ী-লুঙ্গি বিতরণসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে সমাজসেবামূলক কাজের সাথে সদা যুক্ত থাকেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…