সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্ষমতাসীন আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কৃষকলীগ নেতা মো: রুহুল আমিনের ঘাটাইলস্থ বাসভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক এসএম শোয়েব রানা,মো: রুহুল আমিন খান, আনিছুর রহমান তুহিন, দেওপাড়া ইউনিয়ন কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও আসন্ন দেওপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো.রুহুল আমিন আকন্দ হেপলু, বাহাজ উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা পরিষদ চত্বরে চেতনায় বঙ্গবন্ধু ভাস্তর্ষে পুস্পস্তবক অর্পন করেন। কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি ও সম্মান আদায়ের লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ এপ্রিল সংগঠনটি গঠন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…