সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে কেরোসিন ঢেলে স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে কমলা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহনন করেছেন। উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকালে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার মলাজানি গ্রামের সৌদি আরব প্রবাসী নূরুল ইসলামের মেয়ে কমলা আক্তার দীর্ঘদিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। ঘটনার দিন দুপুর ২টার দিকে কমলা আক্তারের মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চড়াতে যায়। এসময় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহনন করেন।

নুরুল ইসলামের চার মেয়ের মধ্যে কমলা সবার ছোট। সে এবার উপজেলার ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

এলাকাবাসী ঘরে আগুন দেখে তাকে অর্ধপোড়া অবস্থায় উদ্ধার করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে গায়ে কেরোসিন দিয়ে আত্মহনের পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…