সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে চোরকে জুতার মালা পড়িয়ে ছেড়ে দিল গ্রামবাসী

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে চুরি করার সময় হাতেনাতে আটকের পর গণধোলাই দিয়ে আরজু মিয়া (৩৫) নামের এক চোরকে জুতারমালা পড়িয়ে বাজার প্রদক্ষিণ করে ছেড়ে দিয়েছে গ্রামবাসী। আজ বৃস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত একটার সময় উপজেলার সালেংকা গ্রামে এ ঘটনা ঘটে।

আরজু উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের পারা গ্রামের মোতাহের উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত এক মাস ধরে দিঘলকান্দি ইউনিয়নে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সালেংকা গ্রামের রাজা মিয়ার বাড়ীতে তালা ভেঙ্গে চুরি করার সময় দেখে ফেলে পাশের বাড়ীর বাছেদ, সুমন, রায়হান। পরে এলাকাবাসীর সহযোগীতায় ধাওয়া করে চোর আরজুকে ধরে ফেলে।

সকালে আ’লীগ নেতা শাহজাহান মিয়া, ইউপি সদস্য টিক্কা খানসহ স্থানীয়রা গণধোলাই দিয়ে হামিদপুর বাজারে আনলে সংক্ষুব্ধ জনতা তার গলায় জুতার মালা দিয়ে বাজার প্রদক্ষিণ করে ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য টিক্কা খান জানান,কেউ বাদি না হওয়াতে আমরা চোরকে ছেড়ে দিয়েছি।

ঘাটাইর থানার ডিউটি অফিসার এস আই মতিউর রহমান বলেন, এ বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…