সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে চ্যাম্পিয়ন সাধুটি উচ্চ বিদ্যালয়

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল রবিবার বিকেলে ৪৬তম গ্রীস্মকালীন আন্তঃস্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইললের ঘাটাইল জি.বি.জি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নজীব উদ্দিন উচ্চ বিদ্যালয় ২-০ গোলে সাকেদ আলী ফুল মালির চালা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন শাহীন। সহযোগিতায় ছিলেন মোঃ শফিউল আলম ও রেজাউল করিম।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান(সামু) ,জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু,মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম শামসুল হক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিভিন্ন বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি প্রদান করা হয়।
উক্ত টুর্নামেন্টে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহন করে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…