সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে ছাত্রলীগের বিশাল সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সবুজ  সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩(ঘাটাইল) সংসদীয় আসনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ গত ২১শে ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় ঘাটাইল বাসস্ট্যান্ড চত্তরে এই সমাবেশের আয়োজন করা হয় ৷
উপজেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ৷
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান ৷

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ১/১১এর রাজপথের লড়াকু সৈনিক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ৷

সিদ্দিকী নাজমুল আলম বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি জামায়াত শিবির সহ কিছু কুচক্রীমহল ওঠে পড়ে লেগেছে ৷তাই ৩০তারিখে সকলকে নৌকায় ভোট দিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে ৷
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল জেলা আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এস আকবর খান, সাবেক পৌরমেয়র হাসান আলী মিয়া, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেস্টিং,মোত্তালেব হোসেন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, খলিলুর রহমান,জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ রাজিব,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক রাসেল খান, নির্বাচন পরিচালনা কমিটির সম্বনয়ক সিজাত আরেফিন শাওন,শরিফুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শামীম আল মামুন, জেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক শফিউল আলম মুকুল, সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেত্রিবৃন্দ ৷

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…