সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে তিন শিক্ষার্থী গনধর্ষনে দুই আসামীর স্বীকারোক্তিমুলক জবানবন্দি

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে রোববার তিন স্কুলছাত্রী গনধর্ষণের মামলায় গ্রেফতারকৃত দুই আসামি বাবু ( ৩০) ও ইউসুফ (৩৫) টাঙ্গাইল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় এই জবানবন্দী দেন তারা।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন কুমার কর্মকার ও আরিফুল ইসলাম জবানবন্দি রেকর্ড করেন ৷

টাঙ্গাইল জর্জ কোর্টের পিপি এস আকবর খান আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ঘাটাইলডটকমকে বলেন, ইউসুফ ও বাবু সহযোগী মিলে ওই তিন স্কুল ছাত্রীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। জবানবন্দি পরে আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিকে রোববার ঘাটাইলে তিন স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা পরবর্তীতে গতকাল সোমবার (২৭ জুলাই) ঘাটাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধানপুর ইউনিয়নের সাতকুয়া এলাকা থেকে ইফসুফ ও বাবু এবং সুমনকে আটক করে পুলিশ। আটককৃতদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।

প্রকাশ: রবিবার (২৬ জানুয়ারি) ঘাটাইলের এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী দুই ছেলে বন্ধুকে নিয়ে ঝড়কা এলাকায় ঘুরতে যায়। এ সময় পাঁচ-সাতজন ব্যক্তি তাদের ঘিরে ফেলে। সেসময় দুই ছেলে বন্ধু হৃদয় ও শাহীনকে মারধর করে তিনজনকে ধর্ষণ করে তারা। ভাগ্নির মতো দেখা যায় বলে একজনকে ধর্ষণ করা থেকে বিরত থাকে ধর্ষকরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানানো হলে তারা থানা পুলিশকে জানালে পুলিশ চার স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ ব্যাপারে এক ধর্ষিতার বাবা মোঃ আবুল কাশেম বাদি হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে ঘাটাইল থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে সোমবার (২৭ জুলাই) ঘাটাইলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধানপুর ইউনিয়নের সাতকুয়া এলাকা থেকে ইফসুফ ও বাবু এবং সুমনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…