সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে দরিদ্র ও মেধাবী শিক্রষার্থীদের মাঝে বাইসাইকেল ও হুইলচেয়ার বিতরন করা হয়েছে ৷
এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবির) অর্থায়নে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলায় দরিদ্র মেধাবী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরন করা হয় ৷

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিতে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) মোঃ আতাউল গনি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি প্রমুখ।

এ সময় অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৯২ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…