সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে নকল ঔষুধ কারখানায় র‍্যাবের অভিযান

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার (১৮ এপ্রিল) বিকালে বিটাস ফার্মাসিউটিকালস (আয়ুর্বেদিক) নামে নকল ঔষধ তৈরির কারখানায় পরিচালনা করেন র‌্যাব-১২। অভিযানের সময় নকল ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয় এবং কোম্পানির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-৩ ভারপ্রাপ্ত টাঙ্গাইল কোম্পানি কমান্ডার মোঃএরশাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ঘাটাইল উপজেলা সদরের কাছে বীরঘাটাইল নামক স্থানে মোঃ জাহাঙ্গীর আলমের মালিকাধীন বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) রেজিস্ট্রেশনবিহীন ঔষধ (ট্যাবলেট) উৎপাদন করে আসছে।
সেই তথ্য মতে আজ রবিবার বিকাল ৪ টায় র‍্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় কোম্পানির মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অনুমোদনহীন ঔষধ বাজেয়াপ্ত করে তা ধ্বংস করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ঘাটাইলের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…